শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ নামের ৭০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পালানোর সময় এলাকাবাসী রিপন নামের এক যুবককে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জীগাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত রিপন একই এলাকার বাসিন্দা আ. রহিম মিয়ার ছেলে।

হত্যার শিকার বৃদ্ধ হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম জানায়, আজ শুক্রবার জুম্মার নামায পড়ে হামিদ মিয়ার বাড়ির পাশেই মেয়ের বাড়িতে বেড়াতে আসে। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা রিপন মিয়া অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে হামিদ মিয়াকে কোপাতে থাকে। এতে বৃদ্ধ হামিদ দেশীয় অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এদিকে অভিযুক্ত রিপন পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।

এ ঘটনায় তাৎক্ষণিক পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com