শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের-৯৯৯ যেনো “আলম ভাই”

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭৮৭ বার পঠিত

রফিকুল আলম। “আলম ভাই” নামে সবাই ডাকেন এবং এই নামে সাধারণ মানুষ তাঁকে চেনেন। সুঠাম দেহের অধিকারী সাদা মনের মানুষ “আলম ভাই” একজন সফল ক্রীড়াবিদও বটে। এলাকায় ছোট্ট ছোট্ট বিষয়াদি নিয়ে যখন পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করে। ঠিক-৯৯৯ এর মতো খবর পেলেই ম্যাজিক শক্তির মতো ওইসব সমস্যার সমাধান করে দেন তিনি।

 

প্রিয় পাঠক! আপনি কী জানেন, “আলম ভাই” কে। “আলম ভাই” হলেন- রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামীলীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি। সেই সাথে তিনি ধৈর্য্যশীলও। পারিবো না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এ প্রবাদ বাক্যটি তিনি তাঁর জীবনে প্রয়োগ করে আজ কাউন্সিলর। প্রায় দু’যুগ সময় ধৈর্য্যরে পরীক্ষা দেন। সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে মন জয় করে নেন। তাঁর বিজয়ের প্রত্যাশায় মানুষজন নফল রোজা রেখেছিলেন। পুঁজো করেছেন কেউ কেই। মসজিদ -মন্দিরে মানত করেছেন ভক্ত নারী-পুরুষ ভোটারগণ।

 

নি:স্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই। ঠিক্ সেই ভালোবাসা দিয়ে ২৪ নং ওয়ার্ডের মানুষজনের মনকে জয় করে নিয়েছেন “আলম ভাই”। কেউ যদি কোনও সংকটে পড়েন। সেই সংকট থেকে উত্তরণের জন্য তিনি পরামর্শ দিয়ে সফলতার মুখ দেখান। গোপনে সহযোগীতার হাত বাড়ান যাতে অন্যরা বুঝতে না পারেন এজন্য। যেনো ডান হাতে দান করলে বাম হাতে টের না পায়। ঠিক সেই রকম অনেকটা।
এছাড়াও রেশন পণ্য বিতরণের সময়ও তিনি স্ব-শরীরে উপস্থিত থেকে বিতরণের তদারকি করে থাকেন।

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ৭১বার্তার অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। “আলম ভাই” ফজরের নামাজ আদায় করে বাইক নিয়ে বেড়িয়ে পড়েন তাঁর নির্বাচিত এলাকার নাগরিকদের খোঁজ খবর নিতে। এলাকার উন্নয়নে তিনি বদ্ধপরিকর। নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

 

ইতোমধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। ওয়াসার পানির সংযোগ স্থাপন করেছেন বেশ কিছু স্থানে। সামজিক শৃ্খংলা বজায় রাখতে তৎপর রয়েছেন তিনি। বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছেন তিনি।

 

এবিষয়ে জানতে চাইলে  “আলম ভাই” বলেন, বিড়ি-সিগারেট কিংবা যে কোনো মাদক নিজেও সেবন করিনা। অন্যরা যেনো মাদকের কু-ফল বোঝেন সে বিষয়েও যুব সমাজকে বুঝিয়ে আলোর পথে ফেড়াতে কাজ করছি। এলাকাবাসী জানান, ২৪নং ওয়ার্ডের উন্নয়নে “আলম ভাই” এর বিকল্প নেই। এলাকার উন্নয়ন মানে সাধারণ মানুষের “আলম ভাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com