শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

আজ রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার রংপুর সফর করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীর রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

 

রংপুর জিলা স্কুলের মাঠে দুপুর ২টায় অনুষ্ঠেয় এই বিভাগীয় মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকেল সাড়ে ৫টায় তাঁর ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ।

 

সমাবেশে প্রধানমন্ত্রী রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

 

সরকারপ্রধানের সফর ঘিরে রংপুর বিভাগজুড়ে বিশেষ করে মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।মঙ্গলবার সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

 

তিনি বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ নিয়ে তার স্বপ্নের গল্প উন্মোচন করবেন।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। এমনকি বিভাগীয় শহরের অলি-গলি ও রাজপথ একইভাবে সাজানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com