শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো র‌্যাব-১৩, রংপুর

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৯১ বার পঠিত

১| র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

২। অদ্য ২৯ জুলাই ২০২৩ তারিখে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে মাদক বহনকারী ব্যক্তিকে সনাক্ত করণের লক্ষ্যে সিপিএসসি এর একটি আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে আভিযানিক দল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ৬নং ভাদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভাদুরিয়া বাজারস্থ উবারপাড় নামক স্থানে ঘোড়াঘাট হতে নবাবগঞ্জগামী মহাসড়কের উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আকতার (৩০), পিতা- মৃত নূরু মিয়া, সাং-মাচুয়াখাল, থানা- মতলব, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর কর্তৃক দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।

৪। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

…মূলকপি স্বাক্ষরিত……
মাহমুদ বশির আহমেদ
ফ্লাইট লেঃ
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com