শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

আবৃত্তিতে দেশসেরা নির্বাচিত রংপুরের সুমাইতা সুয়াদী- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্ৰুপে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে সে দেশসেরা নির্বাচিত হয়। চলতি মাসের ২৮ তারিখ টুঙ্গিপাড়ায় অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে।

 

 

৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম ও ২য় প্রদান অধিকার করা বিজয়ীরা। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে আবৃত্তি বিষয়ে ক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে অংশগ্রহণ করেন এবং বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্ৰুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়।

 

 

সুমাইতা সুয়াদী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ৩য় শ্রেণির জুঁই শাখার একজন শিক্ষার্থী। সে আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন এর কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে সুমাইতা সুয়াদী।

 

 

সুমাইতা সুয়াদী বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক, লেখক, সংগঠক ও সংবাদকর্মী জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীন এর একমাত্র সন্তান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com