শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৯৬ – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত
মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এপি নিউজ এর তথ্য মতে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে। শক্তিশালী এই ভূমিকম্পে রাবাদ থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিসহ পুরো দেশ কেঁপে ওঠে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ঝাঁকুনি সহ যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। মরক্কোর ন্যাশনাল সিসমিক মনিটরিং অ্যান্ড অ্যালার্ট নেটওয়ার্ক রিখটার স্কেলে এটিকে ৭ মাত্রায় পরিমাপ করেছে। মার্কিন সংস্থা জানিয়েছে, ১৯ মিনিট পরে একটি ৪.৯ মাত্রার আফটারশক আঘাত হানে।

ভূমিকম্পে কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  ঐতিহাসিক পুরাতন মারাকেশ শহর। এই মারাকেশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। কংক্রিটের বিল্ডিংগুলিতে ফিরে যাওয়ার পরিবর্তে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল।

যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে— এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কোনো মৃত বা আহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সম্পাদনা:  শেখ মোস্তারি জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com