শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

সমাবেশের অনুমতি পেয়েই উজ্জীবিত বিএনপি

আবু তাহের, ঢাকা অফিসঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১২ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। এ খবর শোনার পর উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। তারা দলে দলে কার্যালয়ের সামনে আসছেন। ফলে নয়াপল্টন এলাকায় উপচেপড়া ভিড় দেখা যায় নেতাকর্মীদের। যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের এখন সরে যেতে বলছেন।এদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টনে দেখা গেছে, পার্টি অফিসের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সাঁজোয়া যান, রায়ট কার নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি।শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। তবে এজন্য দলটিকে ২৩টি শর্ত দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এরমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিংঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) সমাবেশ করতে পারবে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ করা যাবে।

অপরদিকে একইদিন ২৩ শর্তে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com