শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী…. সুজিত রায় নন্দী

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২৬ বার পঠিত

আগামী ২ আগস্ট রংপুর সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসমাবেমে তিনি এসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না। তিনি খোঁজখবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই ওনার কাছে অনেক কিছু পেয়েছে। রংপুরের পুত্রবধূ হিসেবে প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্য দিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দেবেন। এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে। প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় আছি। আশা করছি স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে রংপুরবাসী গোটা বাংলাদেশকে দেখিয়ে দেবে।’

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। সেটি সময়ে বলে দেবে। অবশ্যই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য ভলান্টিয়ার মাঠে থাকবে।এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা হক লিলি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com