শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

রাশিয়ার লুনা-২৫ ভারতের চন্দ্রযানের সঙ্গে দৌঁড়ে  পিছিয়ে গেল- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পঠিত
পরিকল্পনা অনুযায়ী চাঁদের দিকে এগোচ্ছে চন্দ্রযান-৩। কিন্তু রাশিয়ার লুনা-২৫ শনিবার যাত্রাপথে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে ভারতের চন্দ্রযান ৩ সঠিক সময়ই চাঁদের কাঁছাকাছি পৌঁছেগেছে। চন্দ্রযান থেকে এখন চাঁদের দূরত্ব ২৫ কিলোমিটার। আগামী বুধবার চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। চন্দ্রযান চাঁদে নামার জন্য সময় নিয়েছে ৪১ দিন। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে এটিই বিশ্বের প্রথম কোন মহাকাশ যানের অবতরণ।
চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাশিয়ার লুনা-২৫। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। কিন্তু তার আগেই বিপত্তি। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয়েছে লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস কেবল এইটুকুই জানিয়েছে। এর চেয়ে বেশি কিছু খোলসা করেনি। ফলে লুনা-২৫-এর পরিস্থিতি কী, তা স্পষ্ট নয়।

ভারতের অনেক পরে রাশিয়া তাদের মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে। মাত্র ১১ দিনেই সেটি চাঁদে পা রাখবে বলে ঘোষণা করে রসকসমস। হিসাব মতো সোমবারই চাঁদে অবতরণের কথা লুনা-২৫-এর।

চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর থেকেই মহাকাশযানের গতি কমানোর প্রক্রিয়া শুরু করেছিল রাশিয়া। শনিবার চাঁদের সামনে শেষ কক্ষপথে ল্যান্ডারটিকে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই পর্যায়ে যান্ত্রিক কোনও গোলযোগের সম্মুখীন হয় লুনা-২৫। রসকসমসের বক্তব্য অনুযায়ী, শেষ বার গতি কমিয়ে ঠিক যে কক্ষপথে লুনা-২৫কে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা করা যায়নি। বিশেষজ্ঞেরা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানিয়েছে রুশ সংস্থা।

রাশিয়া এবং ভারতের মহাকাশযান যে হেতু একসঙ্গে চাঁদের পথে পা বাড়িয়েছে, তাই এই অভিযানগুলির উপর অনেক কিছু নির্ভর করে আছে। প্রায় পাঁচ দশক পর রাশিয়া চাঁদে মহাকাশযান পাঠিয়েছে। গন্তব্য দক্ষিণ মেরু। চাঁদের এই অংশটি এখনও অনাবিষ্কৃত। রাশিয়া সেখানে আগে পৌঁছলে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্ব তারাই পাবে। কিন্তু ভারতের চন্দ্রযান-৩ যদি আগে চাঁদে নেমে পড়ে, তবে ইতিহাস তৈরি হবে। চাঁদের ওই অংশটি আবিষ্কারের কৃতিত্ব সে ক্ষেত্রে পাবে ভারত। তাই রাশিয়ার মহাকাশযান গত ১১ অগস্ট চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে না চাইতেই দুই দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত চন্দ্রযান-৩-এর যাত্রা সফল। কিন্তু রাশিয়ার লুনা-২৫ শনিবার ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয়েছে। তাই জল্পনা, চাঁদে পৌঁছনোর দৌড়ে কি পিছিয়ে গেল রাশিয়া? রসকসমসের তরফে যত ক্ষণ না বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে, তত ক্ষণ এই জল্পনা চলবে। খবর- আমাদের সময় ডটকম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com