শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা

নূর কুতুবুল আলম, সিটি রিপোর্টার, রংপুর :
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পঠিত

শুধু দিনের বেলা নয়, ২৪ ঘণ্টায় গেটম্যানের দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস আটকে দিয়েছে উত্তেজিত জনতা। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার সময় তপিকল বাজার রেল ক্রসিংয়ে এলআর ৬২ ট্রেনের ধাক্কায় অটো চার্জার দুমড়ে মুচড়ে যায়। এতে গুরতর আহত হন অটোচালক মাহবুবুর রহমান।

শুক্রবার (১৮ আাগস্ট) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনায় আহতের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন আটকে দেয় জনতা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া ষ্টেশন মাস্টার হোসনে মোবারক।

স্থানীয় ‍ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নস্থ তপিকল বাজার রেল ক্রসিংয়ে এলআর ৬২ ট্রেনের ধাক্কায় একটি অটো দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয় বেটুবাড়ী এলাকার আব্দুল করিমের ছেলে অটোচালক মাহবুবুর রহমান গুরতর আহত হন। এ ঘটনায় মাহবুব রহমানের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আাহত মাহবুবকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাউনিয়া স্টেশন মাস্টার মোবারক হোসেন ৭১ বার্তাকে জানান, এখন থেকে ২৪ ঘণ্টায় তপিকল বাজার রেল ক্রসিংয়ে গেটম্যান থাকবে। সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com