শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ফুলবাড়িতে যৌতুকের বলি গৃহবধূ- ৭১বার্তা

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ি থেকে :
  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২১৮ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গৃহবধূর মৃত্যুতে স্বজনদের আহাজারি সহ পরিবারটিতে চলছে শোকের মাতম।

এঘটনায় নিহত গৃহবধূর চাচা নাসির আলী রবিবার বিকেলে বাদী হয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ি কে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত গৃহবধূর নাম মোছাঃ মৌসুমী খাতুন(২৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পৃর্ব ধনিরাম গ্রামের মোঃ মনছুর আলীর মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আশেক আলীর (২৮)সাথে ভালবেসে বিয়ে হয় মৌসুমীর মেয়ের সুখের কথা চিন্তা করে মনছুর আলী বিয়ের সময় জামাইকে এক লক্ষ্যে টাকা যৌতুক দেন কিন্তূ লোভী জামাই আশেক আলী বাবা মায়ের পরামর্শে প্রায় দিনেই স্ত্রী মৌসুমী কে বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দিলে মৌসুমী অস্বীকৃতি জানায়। তারপর শুরু হয় তার উপর শারীরিক নির্যাতন সহ অমানবিক নির্যাতন।

৮(আগষ্ট) রাতে তাকে আবারো বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেন বরাবরের মতো সে অস্বীকৃতি জানায় এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশেক আলী মৌসুমী কে বেদম মারধর করে এক পর্যায়ে মৌসুমী জ্ঞান হারিয়ে ফেলে। এই খবর পেয়ে মৌসুমীর নানা জহুরুল ইসলাম,ছোট নানা জাহেদুল ইসলাম ও চাচা নাসির আলী গুরুত্বর আহত অবস্থায় মৌসুমী কে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন ১১(আগষ্ট) পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে লালমনিরহাট জেলা সদরে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ১২(আগষ্ট) বিকেল পাঁচটায় আবারো তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌসুমী বেগম।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,এ ঘটনায় নিহত গৃহবধূর চাচা নাসির আলী বাদী হয়ে স্বামী আশেক আলী সহ তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com