শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর মহানগরী,নিরাপত্তা নজরদারিতে হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পঠিত

রংপুর নগরীর সড়কে বাড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়। মিছিল আর ¯েøাগানে দলে দলে যোগ দিচ্ছেন জনসমাবেশে। গোটা রংপুর নগরী যেন এখন মিছিলের নগরী। রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও  বিভিন্ন থেকে বড় বড় মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর দলীয় প্রতীক শোভা পাচ্ছে তাদের হাতে। মিছিল স্লোগানে মুখরিত রংপুর মহানগরী মুখর রংপুরের অলিগলিও। মহাসমাবেশ বিকেলে হলেও সকালেই ভরে গেছে রংপুর জিলা স্কুলের আশপাশ। মধ্যরাত থেকেই রংপুর নগরীতে গণমানুষের ঢল থেকে ভেসে আসে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম ¯েøাগানে ।

 

সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে রঙিন টিশার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন ¯েøাগানে নেচে গেয়ে উচ্ছ্াস করছেন তারা। রংপুর বিভাগের ৫৮ উপজেলা থেকে আওয়মী লীগের নেতাকর্মী ও সমর্থকদের আগমনে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনসভাস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে বলে দাবি আয়োাজকদের। লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আসছেন দলে দলে। বাস, ট্রেন, মাইক্রো বাস, পিকআপ ভ্যান, অটোরিকশা ও সিএনজি করে আসছেন তারা। অনেকে আসছেন হেঁটেও। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। মহানগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে শাপলা চত্বর এলাকা পর্যন্ত সড়ক দিয়ে কোনো ভারী যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। একইভাবে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশ উপলক্ষ্যে নগরীর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে।

 

জনসভা শুরুর আগে অনেকে সুরভি উদ্যান, চিড়িয়াখানা, চিকলি ওয়াটার পার্ক, সিটি চিকলি বিনোদন পার্কসহ বিভিন্ন স্থানে সময় কাটাচ্ছেন। মহানগরীর নয়নাভিরাম সড়কগুলোতে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনদের ঘুরতে ও ছবি তুলতে দেখা যায়। এছাড়া জনসভাকে ঘিরে নগরীর হোটেল-রেস্তো—ারাঁ এবং ফাস্টফুডের দোকানগুলোতে বেচাকেনা বেড়েছে। আইনশৃঙ্খলা বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন জানান, জনসভার নিরাপত্তায় পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি আর্মডসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com