
খুলনার পাইকগাছায় জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও প্রস্তুতি। সম্ভাব্য নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করেছে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটি আগাম প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাম ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ শুরু করেছেন। তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সাধারণ ভোটারদের কাছেও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রস্তুতির মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা খাতুনের নাম ঘোষণা করা হয়েছে।
পাইকগাছা পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন— হরিঢালী ইউনিয়নে মুফতি মাওলানা আব্দুল হান্নান, কপিলমুনিতে মাওলানা বুলবুল আহমেদ, দেলুটিতে গোলাম মোস্তফা, সোলাদানায় হাফেজ মাওলানা নুরে আলম, লস্করে মাওলানা সাঈদুর রহমান, গদাইপুরে আব্দুল্লাহ আল মামুন, রাড়ুলিতে সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, চাঁদখালীতে মাওলানা আসগর হোসাইন (জাহাঙ্গীর) এবং গড়ইখালীতে প্রধান শিক্ষক আনিসুর রহমান।
জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান বলেন,
“একটি ইউনিয়ন বাদে উপজেলা, পৌরসভা এবং ৯টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সবাই ব্যাপক উৎসাহ নিয়ে মাঠে কাজ করছেন।”
গদাইপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন,
“আমি সবাইকে সঙ্গে নিয়ে গদাইপুরকে দুর্নীতিমুক্ত ও উন্নত ইউনিয়নে পরিণত করতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানারা খাতুন বলেন,
“আমি পূর্বেও দায়িত্ব পালন করেছি। জনগণ যদি আবার সুযোগ দেয়, তাহলে তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম প্রার্থী ঘোষণা করে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাংগঠনিকভাবে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কবে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে,