শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাইকগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, ক্লিন-ইমেজখ্যাত জননেতা, বিশিষ্ট চিকিৎসক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডা. মো. আব্দুল মজিদের শুভ জন্মদিন উপলক্ষে পাইকগাছাজুড়ে শুভেচ্ছার জোয়ার বইছে।

রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তার ঘনিষ্ঠজনরা বলেন,

“সময়ের যোগ্য নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, ভালোবাসার প্রিয় ভাই ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস)-এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আগামীর পথচলায় সফলতা দান করেন।”

জন্মদিন উপলক্ষে পাইকগাছা উপজেলা বাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ডা. আব্দুল মজিদ বলেন,

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আমি পাইকগাছা উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্যও শুভকামনা রইলো।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জন্মদিন উপলক্ষে ডা. আব্দুল মজিদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং তার সম্প্রীতির বার্তা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com