শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

নবাগত স্বাস্থ্য কর্মকর্তার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নবযোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তার প্রথম কর্মদিবসেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন।

বুধবার সকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, ফার্মেসি, জিন-এক্সপার্ট রুম, রান্নাঘরসহ পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং ডেলিভারি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবা সংক্রান্ত সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শনকালে নবাগত এই ডায়নামিক কর্মকর্তা চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। হাসপাতালের প্রতিটি বিভাগকে সমন্বয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শনের মাধ্যমে নবাগত স্বাস্থ্য কর্মকর্তার এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com