শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় গদাইপুরে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাইকগাছা উপজেলার গদাইপুর বাজার চান্নি চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ), ১১ রমজান বিকেল ৪টায় গদাইপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গদাইপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জনাব মোঃ আজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল করিম সরদার ও মামুন রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মেছের আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মাস্টার বাবর আলী গোলদার, যুবদলের শামছুজ্জামান, মোকলেছুর রহমান কাজল, যুবদল নেতা হুরাইয়া বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া পরিচালনা শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজনে: গদাইপুর ইউনিয়ন কৃষকদল, পাইকগাছা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com