
পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা গ্রামের বাসিন্দা ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিমল চন্দ্র মন্ডল (৬৫) আর নেই।
গত ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি পাইকগাছার দিব্য ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড রাজ হসপিটাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, প্রয়াত পরিমল চন্দ্র মন্ডল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলের মামা।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তার মামার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।