
মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি — ওসি গোলাম কিবরিয়া
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—১) মোঃ হামিদুল ইসলাম (১৭), পিতা: মোঃ হাফিজুল সরদার—২) মোঃ রিয়াদ সরদার (২৩), পিতা: মোঃ বাবলু সরদার । উভয়ের বাড়ি নগর শ্রীরামপুর গ্রামে, পাইকগাছা থানা, খুলনা জেলা।
থানা সূত্রে জানা যায়, পাইকগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া যোগদানের পর থেকে তার মেধাবী, দক্ষ ও সাহসী নেতৃত্বে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে।
খুলনা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পাইকগাছা থানাধীন ২ নং হরিঢালী ইউনিয়নের অন্তর্গত নগর শ্রীরামপুর এলাকায় জনৈক আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ নম্বর আসামির কাছ থেকে ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ নম্বর আসামির কাছ থেকে ৬ (ছয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই (নি:) মোঃ সবুর মিয়া, তার সঙ্গীয় ফোর্সসহ। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক উভয় আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই (নিরস্ত্র) কৃপা সিন্ধু মৃধা।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন—
“এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি অপরাধ দমনে এলাকাবাসী, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।