শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (গতকাল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে পৃথকভাবে এ সভাগুলো অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, সরকারি জমি অবৈধ দখল রোধ, অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ, সামাজিক নিরাপত্তা ভাতা কার্যক্রম, তরমুজ ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান, জলাবদ্ধতা নিরসন, বেড়িবাঁধ ভাঙন ও সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় মাদক, চুরি, ইভটিজিং, কিশোরদের অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালানো, জমিবিরোধ, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটজনিত সেবার নাজুক অবস্থা, মোবাইল কোর্ট পরিচালনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাইকগাছা ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ উল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, ডা. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এছাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুপ্রক সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম, সাংবাদিক নেতৃবৃন্দ, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানসহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা উপজেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com