শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি)। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের

সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com