শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তির ৮০ কোটি টাকার অনুদান ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিনে—শনিবার (৬ ডিসেম্বর)—ভারতেরবাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তির ৮০ কোটি টাকার অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়—একজন গোপন দাতা একাই ৮০ কোটি টাকা অনুদান দিচ্ছেন।

হাইকোর্টের অনুমতির পর নিরাপত্তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন

ভারতের টিভি৯-এর প্রতিবেদন অনুযায়ী, মসজিদ নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হলে বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। আদালতের সবুজ সংকেত পাওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।

মোট ব্যয় ৩০০ কোটি টাকা—টাকা আসবে শুধু মুসলিম দাতাদের কাছ থেকে

হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। এই টাকা সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলিমদের অনুদানেই সংগ্রহ করা হবে।

তিনি বলেন—“সরকারের টাকা নিলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে; তাই কোনো সরকারি অর্থ আমি নিচ্ছি না।”

তিনি আরও জানান,“একজন আছেন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আগামী এক মাসের মধ্যে তিনি আমার সংস্থাকে ৮০ কোটি টাকা দেবেন।”

মসজিদের জন্য ইতোমধ্যে ২৫ বিঘা জমি প্রস্তুত রয়েছে। একই প্রকল্পের অংশ হিসেবে তিনি সেখানে

ইসলামিকহাসপাতাল,বিশ্ববিদ্যালয়,হেলিপ্যাড ,মুসাফিরখানা,

নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করেছেন।রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া

ঘোষণার পরই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় নীতি ভঙ্গ ও বিতর্কিত মন্তব্যের জেরে আগেই তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে হুমায়ুন কবীরের এই উদ্যোগ তৃণমূলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

বিরোধী দলের অভিযোগ:হুমায়ুন সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন।

তৃণমূলের পাল্টা দাবি:তিনি সংখ্যালঘু ভোটারদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com