শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

দেশের জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন …. মনিরুল হাসান বাপ্পী 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন অসুস্থতার মধ্যে ও বেগম খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখন তিনি শুধু বিএনপির নেত্রী নয়, দেশের মানুষের নেত্রী। যা এপর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। এই সংকটকালে দেশ, দেশের মানুষ ও গনতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন উল্লেখ করে মনিরুল হাসান বাপ্পী বলেন দেশের ক্রান্তিকাল সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া কোন অপশক্তির কাছে কখনো মাথা নত করেনি। দেশের মানুষ কে সাথে নিয়ে বারবার গনতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। নির্বাচন নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র থেকে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য বেগম জিয়ার দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রয়োজনে মহান আল্লাহ প্রিয় নেত্রী কে দ্রুত সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তিনি দেশের এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি ৬ ডিসেম্বর শনিবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জিএম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান মিস্ত্রি, , তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, পৌরসভা বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট এস্কেন্দার, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, মাষ্টার মুজিবুর রহমান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বাসন্তী রাণী মন্ডল ও আনারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com