শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

 

খুলনার পাইকগাছা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ওয়াসিউজ্জামান চৌধুরী। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী নিজ কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পেশাগত জীবন:ওয়াসিউজ্জামান চৌধুরী এর আগে কুমিল্লা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন তিনি। ২০১৯ সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে তাঁর কর্মজীবনের যাত্রা শুরু। পরে ২০২৩ সালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা পরিষদে দায়িত্ব পালন করছিলেন।

ব্যক্তিগত জীবন:তিনি ময়মনসিংহ সদরের সন্তান। গর্বিত পিতা-মাতা কর্মজীবন শেষে বর্তমানে অবসর জীবন যাপন করছেন। তাঁর সহধর্মিণী পেশায় একজন চিকিৎসক।

পাইকগাছায় যোগদান করে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী আশা ব্যক্ত করেছেন—সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন, অগ্রগতি ও জনসেবার মান বৃদ্ধি করতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করবেন। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com