শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

সভাপতি বাদে ১০ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার ৭০ জন। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। গত ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী— অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল — প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অপর ১০টি পদে একজন করে মনোনয়নপত্র জমা পড়ায় এসব পদে আর নির্বাচন হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এসএম মোজাফফর হাসান।

২৫ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিল ও বাছাই, ২৬ নভেম্বর ছিল প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট অবনী মোহন সানা ও অ্যাডভোকেট শেখ বারিকুল ইসলাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা

সহ-সভাপতি: অ্যাড. মো. আব্দুল মালেক, মো. বেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক: অ্যাড. জিএম আক্কাস আলী,যুগ্ম সম্পাদক: অ্যাড. মো. একরামুল হক বিশ্বাস,ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক: কাজী সাইফুল ইসলাম,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. আমিনুল ইসলাম,লাইব্রেরী সম্পাদক: রাশনা শারমিন,সদস্য: মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল, মো. সাইফুদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার জানান, এগুলোতে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ না নেওয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা জোটবদ্ধভাবে নির্বাচন করছেন। শুধুমাত্র সভাপতি পদেই জোটবদ্ধ প্রার্থীর বিপরীতে অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল লড়াই করছেন। এ কারণে ভোটারদের মধ্যে সভাপতি পদে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com