
এনজিও বারসিকের এনগেজ প্রকল্প এর আওতায় উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা বারসিক অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ. এম. এ. রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ,
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান,লিডার্স এর উপজেলা সমন্বয়ক মেম্বার আফজাল হোসেন,
বারসিক উপজেলা কো-অর্ডিনেটর মাহবুব হোসেন,এবং বাবলু তরফদার প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শারমিন মিজান কে সভাপতি ও কাজী সেফাত উল্লাহ কে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট সিএসও কমিটি গঠন করা হয়।