শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় এক বছরে ৭৯ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় গত এক বছরে মোট ৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

১৫ অক্টোবর বুধবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার এ তথ্য প্রকাশ করেন।

ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়,

দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে —

🔹 সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব

🔹 বেপরোয়া গাড়ি চালনা🔹 লাইসেন্সবিহীন চালক

🔹 ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার🔹 বিরতি ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানো🔹 সড়কের বেহাল অবস্থা🔹 আইন না মানার প্রবণতা

গত এক বছরে নিহতদের মধ্যে উল্লেখযোগ্য—তমাল বিশ্বাস (২২), সেলিনা বেগম (৪৫), কবিতা মন্ডল (৫৯), হাবিবুর রহমান ঝন্টু (৪০), রুহুল আমিন (৩০), প্রভাষক নিত্যনন্দ দাশ, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন (৭০), মুছা গাজী (৫৫), রীতা সাধু (৩২) ও তার ছেলে সৌরভ সাধু (৫), ফিরোজ মোড়ল (২৭), সুবোধ, মোকছেদ গাজী এবং মোস্তাফিজ (১৭)।

নিসচা’র পক্ষ থেকে সড়ক পরিবহন আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে লন্ডনে চিকিৎসাধীন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা উপজেলা সভাপতি এইচ. এম. শফিউল ইসলাম।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন—ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান,নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,সাংবাদিক জিএম মিজানুর রহমান,এসএম আলাউদ্দিন সোহাগ,আবু হুরায়রা বাদশা,ডা. সিরাজুল ইসলাম ও কাজী ফারহানা আফরোজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com