
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় দেলুটি পশ্চিমপাড়া মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
> “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গুণগত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ঝরে পড়ার হার কমে আসবে এবং যুবসমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
তিনি আরও বলেন,> “বাংলাদেশ পুনর্গঠনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বিশ্বজিৎ মণ্ডল,এবং সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ মণ্ডল।
এসময় বক্তব্য রাখেন —দেলুটি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজিত কুমার মণ্ডল,
সাধারণ সম্পাদক শিক্ষক সন্তোষ কুমার গাইন,সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা ইউনুস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।