
শনিবার (৪ অক্টোবর ২০২৫)বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাংবাদিকের মরদেহ বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানবাধিকার কার্ডধারী এক মাদক কারবারি তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি জানানো হয়েছে ।