শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পৌরসভা মাঠে সাংগঠনিক এ গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম আরজ আলী শান্ত। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু এবং বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও পাইকগাছা–কয়রা সাংগঠনিক টিম প্রধান শেখ হাবিবুর রহমান বেলাল

জেলা যুগ্ম আহবায়ক জিএম আনিসুর রহমান, লিটন মোল্লা, মাহবুবর রহমান নান্টু

এডভোকেট এস্কেন্দার মির্জা, রুবেল হোসেন

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক

পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম, শাহিনুর রহমান,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালিব,কয়রা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা ও সদস্য সচিব ডিএম হেলাল।

সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্যা ইউনুস আলী এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদ গাজী।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন ও মিনারুল ইসলাম মিন্টু।

কর্মী সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com