
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সরদার ফারুক আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক শেখ বেনজির আহমেদ লাল, শেখ আবু তালেব, অ্যাড. একরামুল হক বিশ্বাস, বিএনপি নেতা প্রভাষক সুজিত কুমার মন্ডল, আমিনুর সরদার, আব্দুস সাত্তার মোড়ল, মোঃ মনিরুজ্জামান, আবুল বাশার বাচ্চু, মোঃ ইব্রাহিম হোসেন, শেখ আব্দুল গফুর, আনোয়ারুল কাদির, লিপ্টন সরদার, তারিক হোসেন, নাজির আহমেদ, সন্তোষ কুমার গাইন, জাহিদুর রহমান লিটন, শেখ বেলাল হোসেন, জুলফিকার হোসেন, হযরত আলী, রাশেদুল ইসলাম ও হাবিবুর রহমান।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।