শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

১৮ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু!

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

চীনের হাংঝো শহরে ১৮ তলা ভবন থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে মাত্র ৩ বছর বয়সী একটি শিশু। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝোতে ঘটনাটি ঘটে।

শিশুটিকে তার দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে বাইরে গিয়েছিলেন বাবা-মা। শিশুটি ঘুমিয়ে পড়লে দাদা-দাদি ফ্ল্যাটে তালা দিয়ে অল্প সময়ের জন্য বাজারে যান। কিন্তু এই ফাঁকে শিশুটি জেগে উঠে বাথরুমে গিয়ে টয়লেটের উপর উঠে পড়ে এবং নিরাপত্তাহীন একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, শিশুটি প্রথমে একটি গাছের ডালে আটকে যায়, তারপর সেখান থেকে ছিটকে মাটির ঝোপের ওপর মুখ থুবড়ে পড়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। প্রতিবেশীরা দ্রুত উদ্ধারকাজে সহায়তা করেন এবং স্থানীয় প্রশাসনকে জানায়।

শিশুটির বাবা ঝো জানান, “প্রথমে ভিডিও দেখে আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার ছেলে ১৮ তলা থেকে পড়ে বেঁচে আছে। ধারণা করছি, সে হয়তো মাঝপথে ১৭ তলার জানালায় ধাক্কা খেয়েছিল, তাই তার পড়ার গতি কমে গিয়েছিল।”

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে আঘাত পেয়েছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে মাথায় কোনো গুরুতর আঘাত লাগেনি। চিকিৎসকেরা একে ‘অলৌকিক বেঁচে যাওয়া’ বলেই উল্লেখ করেছেন।

ঘটনার পর শিশুটির বাবা কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে সেই গাছে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন—যা চীনা সংস্কৃতিতে সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com