শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় হোটেল কক্ষের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে শেখ বদিউজ্জামান (বদু, ৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌরসদরের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল আল-মদিনার দ্বিতীয় তলার ২৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেখ বদিউজ্জামান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোসলেহউদ্দীনের ছেলে। তিনি ২০১৫ সাল থেকে হোটেল আল-মদিনায় ভাড়ায় বসবাস করছিলেন। স্থানীয়রা জানান, বিনয়ী ও নির্লিপ্ত প্রকৃতির এই মানুষটি একাকী জীবনযাপন করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

হোটেল সূত্রে জানা গেছে, সোমবার সকালে তার রুমের দরজায় টোকা দিয়েও কোনো সাড়া না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের ভিতরে প্রবেশ করি। রুমসংলগ্ন বাথরুমে শেখ বদিউজ্জামানকে নিথর অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভদ্র, নিরহংকার ও শান্ত-প্রকৃতির মানুষ ছিলেন। জীবনের শেষ অধ্যায় তিনি হোটেলকেন্দ্রিক নিঃসঙ্গতায় কাটিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com