শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের বিরুদ্ধে মামলা, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীমের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালত সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার খড়িয়া ঢেমশাখালী মৌজার এসএ খতিয়ান নং-৭৪৯, দাগ নং-৮৩৮ এর ১ একর ১৬ শতক জমি ১৯৭০ সালে সরকারি নিলামে ক্রয় করেন স্থানীয় বাসিন্দা মোকছেদ মিস্ত্রি। পরবর্তীতে তিনি নামজারির মাধ্যমে খাজনা পরিশোধ করে বৈধভাবে ভোগদখলে ছিলেন। ১৯৮০ সালে তিনি উক্ত সম্পত্তি দানপত্রের মাধ্যমে পুত্র দেলোয়ার হোসেন বিল্লালের নামে হস্তান্তর করেন।

দেলোয়ার হোসেন তার নামে নামপত্তন করে নিয়মিত খাজনা দিয়ে উক্ত জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তিনি জরিপেও নিজের নামে রেকর্ড নিশ্চিত করেন এবং উক্ত জমিতে একটি মৎস্য লিজ ঘের পরিচালনা করছেন।

অভিযোগে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং দেলোয়ার হোসেনের প্রতিপক্ষ আনিচুর রহমান মিস্ত্রি পরস্পরের যোগসাজশে একটি অস্তিত্বহীন ভিপি (অর্পিত সম্পত্তি) লিজ মামলা—১৫০/৬৭-৬৮ তৈরি করেন। ওই মামলার ভিত্তিতে কোন স্বত্ব বা দখল না থাকা সত্ত্বেও আনিচুর রহমানের নামে ১৩৭৩ থেকে ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত ৬০ বছরের জন্য এককালীন ডিসিআর ইস্যু করেন এসি ল্যান্ড। যা আইন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী অনিয়মতান্ত্রিক ও বেআইনি।

উল্লেখ্য, আনিচুর রহমান সেই ডিসিআর নিয়ে অভিযোগকারী দেলোয়ার হোসেনের বৈধ মৎস্য লিজ ঘের দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছেন।

এই প্রেক্ষিতে দেলোয়ার হোসেন পাইকগাছা সিনিয়র সহকারী জজ ও অর্পিত সম্পত্তি প্রত্যাপন ট্রাইব্যুনাল (মামলা নং: ২৬০০/১৩) এর বিচারক মো. কামরুজ্জামানের আদালতে একটি আবেদন দাখিল করেন। আদালত শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) ও ডিসিআরপ্রাপ্ত আনিচুর রহমান মিস্ত্রিকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেন—কেন নালিশী সম্পত্তি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে না।

আবেদনকারীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসি ল্যান্ডের নেতৃত্বে অফিস সহকারী অমৃত ও জিহাদ মিলে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com