
পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজকে স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা জনাব আসলাম পারভেজ।
জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে স্মারকলিপিতে তিনি জানান, একটি জনবান্ধব ও টোলমুক্ত সেতু ব্যবস্থা নাগরিক অধিকার ও চলাচলের স্বাধীনতার প্রতীক হওয়া উচিত। বিশেষ করে সাধারণ যাত্রী, ছাত্র-ছাত্রী ও খেটে খাওয়া মানুষের নিকট এটি এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
জনাব আসলাম পারভেজ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ জিয়ার আদর্শে দীপ্ত, রাজপথের লড়াকু সৈনিক। বিগত ১৭ বছর ধরে মামলা-হামলা মোকাবিলা করে জনগণের অধিকার রক্ষায় ছিলেন সক্রিয়। তিনি একাধারে সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি, ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা এবং বর্তমানে পৌর বিএনপির নেতৃত্বদানকারী বলিষ্ঠ মুখ।
পাইকগাছা উপজেলা বাসীর পক্ষ থেকে তার এই সাহসী ও জনমুখী উদ্যোগের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।