শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় বিএনপি নেতার সহধর্মিণীর দাফন সম্পন্ন, জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সহধর্মিণী এবং খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনির মাতা নুরজাহান বেগমের নামাজে জানাজা শনিবার সকালে পাইকগাছা উত্তরপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজা ও দাফনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের বিশিষ্টজনরা। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজ, জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, জেলা ইউনিটের সদস্য কাজী তামজীদ আলম, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী ও মোহর আলী।

এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

নামাজে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, নুরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com