শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

২১ বছরেও যুবদলের পূর্ণাঙ্গ কার্যক্রম নেই: পাইকগাছায় হতাশা আর ক্ষোভে পুড়ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

২০০২ সালে গঠিত হয়েছিল খুলনার পাইকগাছা থানা যুবদলের শক্তিশালী কমিটি। তখন সংগঠনটি নেতৃত্বে ছিল মরহুম আমজাদ হোসেন গোলদার (সভাপতি), মোঃ আব্দুল গফুর (সিনিয়র সহ-সভাপতি), বেনজির আহমেদ লাল (সাধারণ সম্পাদক) ও শেখ ইমাদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক)। তাদের সক্রিয় নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নেই শক্তিশালী কমিটি গঠিত হয়েছিল।

ইউনিয়নভিত্তিক সেই কমিটিগুলো ছিল নিম্নরূপ—

১. হরিঢালী: শহিদুল ইসলাম (সভাপতি), সাফায়েত হোসেন (সাধারণ সম্পাদক)

২. কপিলমুনি: আযাদ মোড়ল (সভাপতি), আযাদ বিশ্বাস (সাধারণ সম্পাদক)

৩. লতা: চিত্তরঞ্জন রায় (সভাপতি), ইব্রাহিম সরদার (সাধারণ সম্পাদক)

৪. দেলুটি: মোকিম সরদার (সভাপতি), সন্তোষ কুমার (সাধারণ সম্পাদক)

৫. সোলাদানা: কামরুল গাজী (সভাপতি), আব্দুল হামিদ (সাধারণ সম্পাদক)

৬. লস্কর: আনারুল কাদির (সভাপতি), মাহফুজুর রহমান মিথুন (সাধারণ সম্পাদক)

৭. গদাইপুর: সরদার ফারুক হোসেন (সভাপতি), রবিউল ইসলাম (সাধারণ সম্পাদক)

৮. রাড়ুলী: হাবিবুল ইসলাম হাবিব (সভাপতি), কাজী সিরাজুল ইসলাম (সাধারণ সম্পাদক)

৯. চাঁদখালী: আজম গাজী (সভাপতি), সোহরাব হোসেন টিক্কা (সাধারণ সম্পাদক)

১০. গড়ইখালী: শহিদুল ইসলাম (সভাপতি), বাচ্চু গাজী (সাধারণ সম্পাদক)

এই নেতৃবৃন্দদের অনেকেই এখন পরলোকগমন করেছেন, কেউ কেউ রাজনীতির মাঠ থেকে ছিটকে গেছেন আবার কেউ বা দলবদল করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়েছেন।

২০২২ সালের ২৩ জানুয়ারি পুনরায় গঠিত হয় পাইকগাছা উপজেলা যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কিন্তু প্রায় ৩ বছর ৫ মাস পেরিয়ে গেলেও ইউনিয়ন পর্যায়ে কোনো পূর্ণাঙ্গ কমিটি, পরিচিতি সভা কিংবা সাংগঠনিক কার্যক্রমের দেখা মেলেনি। এতে করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কর্মীরা দিকনির্দেশনা ও অভিভাবকহীনতায় পড়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, “আমরা ত্যাগ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আজ দলের কেন্দ্রীয় বা উপজেলা নেতৃত্বের কার্যকর ভূমিকার অভাবে মাঠে সংগঠনের অস্তিত্ব বিলীন প্রায়।”

বহুদিন ধরে সংগঠনবিমুখ অবস্থায় পড়ে থাকা এই যুবদল কর্মীদের অনেকে হতাশ হয়ে রাজনীতি থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, “আমরা কি তবে শুধুই ভোগান্তির পুঁজি?”

এক সময় পাইকগাছার যুবদল ছিল বিএনপির অন্যতম প্রাণ। আজ তার অবস্থান স্মৃতির গহীনে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দ্রুত সাংগঠনিক হস্তক্ষেপ না এলে পাইকগাছা যুবদলের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com