শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন-  আসলাম পারভেজ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক

পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আসলাম পারভেজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাইকগাছা পৌরসভাসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগ ও তাকওয়ার প্রতীক। এই ঈদের প্রকৃত শিক্ষা হলো—আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং নৈতিক দৃঢ়তা অর্জন করে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “জাতির এ সংকটকালে আমাদের ঈদের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।”

রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা প্রসঙ্গে বলা যায়—পৌর বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মীসভা আয়োজন করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে পৌর বিএনপিতে নতুন গতি এসেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।

তিনি বলেন, “বিএনপি হলো গণমানুষের দল। এই দলকে তৃণমূলে সুসংগঠিত করতে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন এবং কর্মীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই আমাদের অগ্রাধিকার।”

পরিশেষে তিনি সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন এবং এই ঈদ আমাদের জীবনে শান্তি, কল্যাণ ও প্রেরণা বয়ে আনুক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com