শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

আপোষহীন নেত্রীকে উৎসর্গ—পটুয়াখালীর কৃষকের ‘কালো মানিক’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন ‘আপোষহীন নেত্রী’ বলা হয়, তার এক জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা। ছয় বছর ধরে আদর-যত্নে বড় করে তোলা একটি বিশালাকৃতির কালো রঙের ষাঁড়, যার নাম ‘কালো মানিক’, তিনি কুরবানির উপহার হিসেবে ঢাকায় নিয়ে এসেছিলেন শুধুমাত্র নেত্রীকে উৎসর্গ করার জন্য।

তবে বেগম খালেদা জিয়া এই ভালোবাসা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে সোহাগকে পরামর্শ দেন, যেন তিনি নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুরবানি দেন। দলের পক্ষ থেকে সোহাগ ও তার পরিবারকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা এবং পাঠানো হয় ঈদের উপহার।

‘কালো মানিক’ কেবল একটি গরু নয়—এটি একজন প্রান্তিক কৃষকের রাজনৈতিক বিশ্বাস, নিঃস্বার্থ ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধের প্রতীক। ঢাকায় আসার আগে সোহাগের গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ—শোভাযাত্রা, বাদ্যযন্ত্র আর মানুষের উচ্ছ্বাসে মুখর ছিল পরিবেশ।

সোহাগ মৃধা বলেন, “এখানে কোনো লাভ-লোকসানের হিসাব নেই। নেত্রীর প্রতি আমার মমতা, ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছি। আমি চেয়েছিলাম নেত্রী জানুক, দূরের এক গ্রামের একজন কৃষক এখনো তাঁর জন্য প্রার্থনা করে, তাঁকে ভালোবাসে।”

রাজনীতির জটিল সময়েও জনগণের এমন নিঃস্বার্থ ভালোবাসাই যেন প্রমাণ করে—আপোষহীন বলেই বেগম খালেদা জিয়া আজো কোটি মানুষের হৃদয়ের নেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com