শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে মসজিদের ছাউনি উড়ে যায়, মুসুল্লিরা খোলা আকাশের নিচে নামাজ আদায়ে বাদ্য 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০০ বার পঠিত

খুলনার পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত মসজিদে ওমর— কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে হওয়া প্রবল ঝড়ে মসজিদের অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গিয়ে ভেঙে পড়ে। ফলে বর্তমানে এলাকার মুসল্লিরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করছেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনার গাজী জানান, “প্রায় ১৫ দিন আগে এলাকাবাসীর সহযোগিতায় নতুন করে মসজিদটি নির্মাণ করা হয়। কিন্তু হঠাৎ ঝড়ে ছাউনি উড়ে যাওয়ায় নামাজ আদায়ে চরম দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা।”

ইমাম ক্বারি আকবর হোসেন জানান, প্রতিদিন প্রতি ওয়াক্তে ১৫-২০ জন মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। কিন্তু ছাউনি না থাকায় মুসল্লিদের উপস্থিতি কমে যাচ্ছে। তিনি দ্রুত ছাউনি নির্মাণে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

মসজিদ কর্তৃপক্ষ ইতোমধ্যে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর জরুরি আর্থিক সহায়তার জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন।

সরেজমিনে জানা যায়, এলাকায় প্রায় ৫০টিরও বেশি পরিবার বসবাস করে। আগে শিববাটী খেয়াঘাট এলাকায় একটি পান্জেগানা মসজিদ থাকলেও পরবর্তীতে নদীতে সেতু নির্মাণ হওয়ায় ঘাটের কার্যকারিতা হারিয়ে যায় এবং মুসল্লিরা মসজিদ স্থানান্তর করে বর্তমান অবস্থানে “মসজিদে ওমর” নামে নতুন স্থানে নির্মাণ করেন।

মুসল্লিরা বলেন, এটি এলাকার একমাত্র জামাতকেন্দ্রিক মসজিদ। দ্রুত ছাউনি পুনঃনির্মাণ না হলে মুসল্লিদের ভোগান্তি আরও বাড়বে। তাই মসজিদের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সমাজের দানশীল ব্যক্তিদের দ্রুত সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com