শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছায় উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৩ বার পঠিত

 

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩ জুন) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মনোজ্ঞ র‍্যালি বের হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. সঞ্জয় কুমার মণ্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি তাঁর বক্তব্যে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ধূমপানমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ডা. সঞ্জয় কুমার মণ্ডল তামাকজাত দ্রব্যের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং প্রতিরোধমূলক করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ আজহার আলী, সহকারী অধ্যাপক গাজী নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, এসআই নূর আলম, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সুপার আব্দুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও আবুল হাশেম, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, শিক্ষার্থী প্রার্থনা মন্ডল এবং সাজেদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com