শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের নেতৃত্বে শহীদ জিয়ার ৪৪তম শাহাদত বার্ষিকী পালন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পাইকগাছা পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ মে) বিকেলে পৌরসভার বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ, সেলিম নেওয়াজ, এসএম মোহর আলী, মিজানুর রহমান, আতাউর রহমান, কামাল, আব্দুল গফুর, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, ডালিম, আব্দুল করিম, মনিরুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম, মোমিন সরদার, তরিকুল ইসলাম, শাহিনুর রহমান, সুবেহ সাদিক, শিমুল, ফারুক, লাভলু, মোশাররফ হোসেন, আরিফুল ইসলাম, কুদ্দুস, মাকসুদুর রহমান মুকুল ও আলম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসএম মোহর আলী

সভাপতির বক্তব্যে আসলাম পারভেজ বলেন, “জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সামনে আমাদের কঠিন সময় পার করতে হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আমাদের কর্ণধার তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে একযোগে কাজ করে তাকে শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com