শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে পাইকগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরদার। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী, সোহরাব আলী, ফরহাদ হোসেন, আব্দুর রহিম, ডা. সামত আলী, প্রদীপ রায়, আজিবার রহমান, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ, শহিদুল্লাহ ইসলাম, কামরুল, সাঈদ, আরিফুল, সাইফুল, রেজাউলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়েও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়নের কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, যা পুরো এলাকায় একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com