শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় মৌচাক সাহিত্য-সাংস্কৃতিক সংসদের আয়োজনে জ্যৈষ্ঠ্যের ফলাহার উৎসব অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

পাইকগাছায় মৌচাক সাহিত্য-সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জ্যৈষ্ঠ্যের ফলাহার উৎসব। শুক্রবার (৩০মে)  সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাক সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সভাপতি, কবি মাষ্টার খলিলুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ‘নতুন তারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি সাইফুর রহমান মিনা। অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থাটির কেন্দ্রীয় উপদেষ্টা কবি শেখ আসলাম হোসেন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ.এম.এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহম্মেদ।

সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন মৌচাক সাহিত্য-সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা, কবি ও সাহিত্যিক পঞ্চানন সানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক ঘোষ, সংগঠনের সভাপতি লিয়াকত আলী গাজী, কবি ও সাংবাদিক জি.এম. এমদাদ, কবি ও সাহিত্যিক আ. রাজ্জাক মদিনাবাদী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দীন রাজা ও কবি সমিরন কুমার ঢালী।

জ্যৈষ্ঠ্যের এই ফলাহার উৎসবে মধুমাসের নানা সুস্বাদু মৌসুমি ফল—আম, জাম, লিচু, চপেদা প্রভৃতির সমারোহ ঘটে এবং অতিথিরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করেন এই আনন্দঘন মিলনমেলা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com