শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কয়রায় খুঁটির সঙ্গে গলায় শিকল বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ নদী থেকে উদ্ধার

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

খুলনার কয়রা উপজেলার চাঁদ আলী ব্রিজের পশ্চিম পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

কয়রা থানা পুলিশ জানায়, নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে গলায় শিকল দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি ছিল। পরে স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি কয়রা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে আব্দুল মজিদ সানা।

নিহতের ছেলে সাইদ সানা সুন্দরবন প্রেস টিভিকে জানান, সোমবার রাত ৯টার দিকে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, নদীর চরে তার বাবার মরদেহ পাওয়া গেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com