
বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলার আয়োজনে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উপজেলা কাব কমিশনার ও প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষক নেতা উৎপল বাইন, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, এবং প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
“দেশ গড়তে করবো কাবিং, বাংলাদেশ হবে বৈষম্যহীন” — এ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত ক্যাম্পুরীর শেষ দিন ছিল উৎসবমুখর। সন্ধ্যায় অনুষ্ঠিত মহা তাঁবু জলসায় গ্র্যান্ড ইয়েল, মোমবাতি প্রজ্বালন, ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পুরীর সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
স্কাউটস উপজেলা শাখার সম্পাদক ও ডেপুটি চিফ ট্রেইনার রহিমা আখতার শম্পা
জেলা সহকারী কমিশনার (অব.) প্রশিক্ষণ আশুতোষ কুমার মন্ডল
সদস্য প্রশিক্ষক রবীন্দ্রনাথ রায়, কামরুল ইসলাম, বিএম আখতার হোসেন, অঞ্জলী রাণী শীল, এসএম শফিকুল ইসলাম, আ. সবুর খাঁ, মিলি জিয়াসমিন, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, অজয় রায়, কোহিনূর ইসলাম, খলিলুর রহমান
সাব-ক্যাম্প চিফ মো. টুকুজ্জামান, রবিউল ইসলাম, পাপিয়া সুলতানা
প্রোগ্রাম চিফ সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার, ডেপুটি অমরেন্দ্র সরকার, পরিচালক এসকে আসাদুল্লাহ মিঠু
স্কাউট লিডার প্রদীপ শীল, মো. রফিকুল ইসলাম, আ. আলীম, আ. রাজ্জাক, প্রসাদ ঢালী, রবিউল ইসলাম প্রমুখ।
এবারের ক্যাম্পুরীতে মোট ৩৩টি কাব ইউনিট অংশগ্রহণ করে। পুরো আয়োজন ছিল শৃঙ্খলা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উজ্জীবিত কাব স্কাউটদের প্রাণবন্ত উপস্থিতিতে সাফল্যমণ্ডিত।