শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

শিবসা ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কের বেহাল অবস্থা: বড় দুর্ঘটনার শঙ্কা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

 

পাইকগাছা বাজারের প্রবেশদ্বার শিবসা ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কটির অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। বৃষ্টিতে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু ও ব্যবসায়ীরা চলাচল করে। মাছের পিকআপ, পণ্যবাহী যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রুট এটি। কিন্তু সড়কের পাশে পাইলিং থাকায় সেটি ভেঙে পড়লে বড় ধরণের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ সভাপতি আব্দুল জব্বার বলেন, “এই রাস্তাটি হওয়ার ফলে মানুষ উপকৃত হলেও এখন এর বেহাল দশা চরম দুর্ভোগে ফেলেছে।” ও সমিতির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, “ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটবে।”

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি জি. এম. আব্দুস সাত্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখে এসব গর্ত পড়ছে না, অথচ বিপদের আশঙ্কা দিনদিন বাড়ছে।”

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সকালের হাঁটার সাথি সংগঠনের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, “পৌরসভার বিভিন্ন সড়কে এমন বিপজ্জনক গর্ত রয়েছে, যা চরম ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।”

একজন পিকআপ চালক মনিরুজ্জামান জানান, “গর্তে পড়ে গাড়ি হেলেদুলে যায়, উল্টে যাওয়ার ভয় থেকেই যায়।”

সড়কের এই করুণ অবস্থার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী , সংশ্লিষ্ট ও ব্যবসায়ী মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com