শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে দু’দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় খুলনার পাইকগাছা পৌরসদরস্থ বাতিখালী হরিতলা এলাকার পৌরসভা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দিরে ১৬ প্রহরব্যাপী ১৯তম মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ৪ ও ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ইংরেজি ২০ ও ২১ মে ২০২৫ সন্ধ্যায় যজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে এই পূণ্যানুষ্ঠানের সূচনা হয়।

আগামী ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, একদিনব্যাপী আয়োজনে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্ত্তন, মালসা ভোগ বিতরণ এবং সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা নামযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতম মন্ডল। উপস্থিত ছিলেন এডভোকেট অজিত কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সন্তোষ কুমার সরদার, অখিল সরকার, দিলীপ দাস, রতন কুমার, স্বপন ঘোষ, কৃষ্ণপদ মন্ডল, প্রমথ কুমারসানা, বঙ্কেশ্বর মন্ডল, অধিবাস সানা, রঞ্জিত মন্ডল, অনুকূলচন্দ্র মন্ডলসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

 সন্তোষ কুমার সরদার জানান, সার্বজনীন এই মহানামযজ্ঞে খুলনা থেকে আগত পাঁচটি কীর্তন দল এবং সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বরেণ্য কীর্তনীয়া দল ‘নামামৃত’সুধা  পরিবেশন করেন।

এ মহাযজ্ঞে প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com