শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

সেলাই মেশিনে বদলে যাওয়া জীবনের গল্প

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা ৪০ জন নারীর চোখে ছিল স্বপ্নের ঝিলিক। হয়তো এই প্রথম তারা সরকারি কোনো অনুষ্ঠানে এসেছেন, সেইও আবার তাদের জন্যই! কারণ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে তুলে দেওয়া হয় আত্মনির্ভরতার প্রতীক—সেলাই মেশিন।

২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউএনও মাহেরা নাজনীন নিজ হাতে তুলে দেন সেলাই মেশিনগুলো, যেনো তিনি নিজেই নারীদের আত্মনির্ভরতার যাত্রায় সঙ্গী হয়ে উঠেন।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, “এই মেশিনগুলো শুধু যন্ত্র নয়, প্রতিটি নারীর স্বপ্ন বোনার হাতিয়ার।”

মঞ্চে বসা রিনা বেগম, যিনি স্বামীহারা এক সন্তানসহ জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন, কাঁপা কণ্ঠে বললেন, “এই মেশিনটা পেলে আমি আর কারো দ্বারে হাত পাততে হবে না। নিজেই কিছু করতে পারব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী কৃষ্ণপদ মণ্ডল এবং সাংবাদিক পূর্ণ চন্দ্র মণ্ডল ও মোঃ খোরশেদ আলম ।

বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই ধরনের প্রকল্প কেবলমাত্র দুঃস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেয় না, বরং একটি সামাজিক পরিবর্তনের সূচনা করে।

দিনশেষে যখন নারীরা তাদের সেলাই মেশিন নিয়ে ফিরছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল নতুন জীবনের আশা। হয়তো খুব শিগগিরই সেই মেশিন থেকেই বেরিয়ে আসবে একটি পরিবারে

সুখের নতুন ছাঁক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com