শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত
  • পাইকগাছায়  বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

খুলনা, ১৪ মে ২০২৫: খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর ও যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল।

সভায় বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, গফুর মাস্টার, মিরাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম ও রবিউল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল, মনিরুজ্জামান মনি, আতাউর রহমান, রুস্তম আলী, দীপঙ্কর, মনিরুজ্জামান মন্টু, ডা. শাহাবুদ্দিন, শেখ রুহুল কুদ্দুস, শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তাঁরা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com