শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্যসহ ছাত্রলীগের প্রিন্স গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

পাইকগাছায় নাশকতা মামলায় ২ ইউপি সদস্যসহ ছাত্রলীগের প্রিন্স গ্রেফতার

খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ২ ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০)’কে ও ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ (বাপ্পি) (৪৫)’ কে সকাল ৮ টায় কাঠিপাড়া বাজার থেকে আটক করে পুলিশ।

অন্যদিকে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯)’কে রাত ১১টায় উপজেলার লস্কর ইউপির লক্ষীখোলা বাজার থেকে আটক করে।

ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম,এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এছাড়াও নিয়মিত মামলায় বুধবার দিবাগত রাতে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ধৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com